প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:57 AM
ময়নামতিতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, অটোমিশুক জব্দ
মো. জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাড়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২। শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মোঃ আলম (৩৮) ও মোঃ ইমরান (২৮)। এ সময় গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোমিশুক জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক আলম কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং ইমরান বুড়িচংয়ের সিন্দুরিয়াপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহর ছেলে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযানে র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...