...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Nov 2025, 11:33 PM

...
চান্দিনায় সড়কের ইট খুলে এলাকাবাসীর প্রতিবাদ News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লার চান্দিনার মাধাইয়া-রহিমানগর সড়কের ভোগান্তির চিত্র গত এক বছরেরও বেশি সময় যাবৎ বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়। পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর থেকে ঢাকাগামী যাত্রীদের বাস চলাচলেরও একমাত্র সড়ক এটি। সড়কটির কার্পেটিং উঠে গেছে বহু আগে, বড়-বড় গর্তে যান চলাচলও প্রায় বন্ধের পথে। ওই দুর্ভোগের সড়কটির সংস্কার কাজের শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ইট গাঁথুনিতে বালু-সিমেন্টের মিশ্রণের ঘাঁটতির কথা স্বীকার করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে রাণীচর ইটভাটা পর্যন্ত ৯.৬ কিলোমিটার সড়ক সংস্কারে দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ১৩ কোটি ৮৪ লাখ টাকা অর্থায়নে ওই সড়ক সংস্কারের কাজ পায় হাসান বি-বাড়ীয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। 

২৩ নভেম্বর থেকে সড়কটির সংস্কার কাজ শুরু করে ঠিকাদার। প্রকল্পের দরপত্র অনুযায়ী রসুলপুর বাজার, মহিচাইল বাজার এই দুইটি অংশে আরসিসি ঢালাই করার কথা। সেই অনুযায়ী ২৩ নভেম্বর রসুলপুর বাজার অংশে আরসিসি ঢালাই করার প্রস্তুতির শুরুতে সড়কের ১০ ইঞ্চি এজিনে গাইড দেয়ালের ইট গাথুনি শুরু করে। প্রথম দিনেই দেড় ফুট উচ্চতার ওই গাইড দেয়ালটি প্রায় ৬০ মিটার ইটের গাথুনি সম্পন্ন করে। কিন্তু ওই গাইড দেয়াল গাথুনিতে বালুর সাথে সিমেন্টের পরিমাণ পর্যাপ্ত না থাকায় এবং একটি ইটের সাথে আরেকটি ইটির দূরত্ব বেশি থাকায় দুইদিন পরই ওই ইট উঠে যায়। ক্ষোভে স্থানীয়রা হাতে ইট খুলে ফেলে দেয়। এসময় স্থানীয়দের কেউ একজন ওই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সমালোচনার ঝড় উঠে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়- গাইড দেয়ালের নিচের অংশে সলিং বা বেইস না করায় এবং ইট গাথুনিতে পরিমিত সিমেন্ট না দেয়ায় ইট গাথুনির একদিন পর মানুষ হাতেই তুলে ফেলছে গাইড দেয়ালের ইট। দীর্ঘ বছরের পর বছর দুর্ভোগে থাকা যাত্রী ও চালকরা ক্ষুব্ধ হয়ে উঠে ঠিকাদার ও তার শ্রমিকদের উপর। রসুলপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন- বর্ষাকালে এই রাস্তায় সিএনজি অটোরিক্সা চালানো অসম্ভব হয়ে পড়ে। রাস্তাটির কাজ হয়না বিধায় হাজার হাজার চালক ও যাত্রীরা সরকারকে গালাগালি করে। এখন কাজ শুরু হইছে, আর ঠিকদার শুরুতেই দুই নম্বরী শুরু করেছে। 

রসুলপুর বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন- যখন গাইড দেয়ালে ইটের গাথুনি দেয় তখন বালু-সিমেন্টের মিশ্রণ দেখেই আমরা মন্তব্য করেছি এই গাথুনি টিকবে না। ঠিকাদার ইটগাথুনিতে ৪ গুন ১ বালু-সিমেন্টের মিশ্রন এর স্থলে ৭ গুন ১ বালু-সিমেন্টের মিশ্রণ দেয়। সোমবার বাজারের একজন রিক্সা চালক ইট ধরে টান দিতেই খুলে চলে আসছে। এ নিয়ে আরও কয়েকজন এসে দেয়ালের কয়েক অংশের ইট সরিয়ে ভিডিওতে ভুল কাজটি দেখিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান- ইট গাঁথুনিতে সিমেন্ট নেই বললেই চলে। আমরা শুরুতেই বিষয়টি লক্ষ্য করেছি। প্রথম দিনেই প্রকৌশলী বা তদারকি কর্মকর্তাদের উপস্থিতি পাওয়া যায়নি, শ্রমিকরা নিজেদের মতো করে কাজ করছিলেন। গাঁথুনির ৩০ ঘন্টা পর আমরা যাঁচাই করার জন্য আমরা ইট ধরে উপরের দিকে টান দেতেই ইট খুলে হাতে চলে আসে। পরে স্থানীয়দের তোপের মুখে ঠিকাদার সবগুলো ইট খুলতে বাধ্য হয়। বড় অঙ্কের প্রকল্প হওয়া সত্ত্বেও শুরুতেই এমন অনিয়ম দুঃখজনক। সংশ্লিষ্টদের পরিদর্শন, অনিয়ম বন্ধ ও মান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, উপজেলার এলজিইডি সূত্র জানায়, গাইড ওয়াল আরসিসি ঢালাইয়ের মূল ভিত্তি। এখানে মান বজায় না থাকলে পরবর্তীতে পুরো সড়কের স্থায়িত্বই ঝুঁকির মুখে পড়বে। এব্যাপারে হাসান বি-বাড়ীয়া এন্টারপ্রাইজ এর সাইড ম্যানেজার মো. আনোয়ারুল করিম বলেন- রবিবার কাজ শুরু হয়েছে। ব্যস্ততার কারণে তদারকি করতে পারিনি। মিস্ত্রিরা ভুল করে সিমেন্ট কম দিয়েছে। এখন থেকে সব কিছু নিয়মানুয়ায়ী করা হবে। এ বিষয়ে চান্দিনা উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন- ওই প্রকল্পের নিজস্ব ২ জন প্রকৌশলী রয়েছে। আমি অভিযোগ জানতে পেরেছি। আগামীকাল পরিদর্শন করে ব্যবস্থাগ্রহণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir