প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2025, 6:14 AM
বুড়িচংয়ে বিষ প্রয়োগ ও এসিড ঢেলে শিশু হোসাইন হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
কাজী খোরশেদ আলম
কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে বিষ প্রয়োগ ও এসিড ঢেলে ১৪ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে বুড়িচং থানার পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামীদের মামা বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সোলাইমানের ছেলে আলাউদ্দিন (২২) এবং সাইমুন (১৬)
পুলিশ জানায়, গত দুইমাস আগে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে সাইমুন নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে ৫ হাজার জরিমানা করা হয়। সালিশ করেন হোসাইনের বাবা আবু তাহের। এতেই ক্ষুব্ধ হয়ে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন গত ৩১ মে হোসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক বিষপান করায়। অ্যাসিড ছুঁড়ে দেয় তার অন্ডকোষে। ১২ দিন কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যায় শিশুটি।
এই বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশু হোসাইন হত্যার ঘটনা দুই জনের নাম উল্লেখ করে নিহতের মা শাহিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামীদের মামার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...