প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2025, 7:05 AM
কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় শিক্ষকসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান - বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধের মামলায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক প্রবীর রঞ্জন দে সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের টিম নগরীর তাল পুকুরপাড় এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার(১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, কুমিল্লা নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নে কুমিল্লার পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিন বুধবার রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক নগরীর তালপুকুর পাড় এলাকার বাসিন্দা ননী গোপাল দে -র ছেলে প্রবীর রঞ্জন দে কে গ্রেফতার করে।
এছাড়া পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আরো ৬ আসামিকে গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশ...
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান (২৮) নামে শিবিরের...
চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মোঃ হৃদয়(২৪)হ...
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সমা...
কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃ...
আয়েশা আক্তার।। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভা ...
সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব
আয়েশা আক্তার।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনু...
বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৩ জুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার...