প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 10:54 PM
চুরি ডাকাতি ও মাদকের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। মাদকের গডফাদার, ব্যবসায়ী, কারবারি ও মাদকসেবিদের ধরে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে যাবে। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর অভিযান যেন আরও কঠোর ও গতিশীল হয় সেই বিষয়ে নজর দেয়া হবে।
এছাড়া বক্তারা, ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ডাকাতি প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ এলাকায় কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন। এছাড়া সভায়, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূল পরামর্শ দেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। এছাড়া দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, সালাদা নদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...