প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 10:55 PM
বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর এই এক সপ্তাহে বিজিবির একাধিক দল অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করে। বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শাড়ি, থ্রিুপিস, শাল-চাদর, কসমেটিকস, ওষুধ, আতশবাজি, খাদ্যসামগ্রী, গরু, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৮১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় শাড়ি, থ্রিুপিস ও শাল-চাদর এবং ১ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৫০০ টাকার খাদ্যসামগ্রী। এ ছাড়া মদ, গাঁজা এবং ইস্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও জনআস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আমরা এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...