প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:10 AM
দাউদকান্দিতে বাসের ধাক্কায় ২জন নিহত
নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুগুলিয়া নামক স্থানে ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহীবাসের (ঢাকা মেট্রো-ব-১৫- ২৫২৮) ধাক্কায় ট্রলীর দুইআরোহী ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনায় ট্রলীর দুই আরোহী গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গতকাল শুক্রবার বেলা পৌঁনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতরা নির্মাণ শ্রমিক বলে জানা যায়। কাজ শেষে গন্তব্যে পৌঁছার পথে এ দুর্ঘটনার স্বীকার হয়। নিহতরা হলেন,চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তাফাজ্জল হোসেন (৪৫) এবং অজ্ঞাত পুরুষ (৪০)। নিহত তাফাজ্জল হোসেনের স্ত্রী জোসনা আক্তার জানান, তাফাজ্জল হোসেন দাউদকান্দি এলাকায় থেকে ইট ভাঙ্গার কাজ করতেন। আজ শুক্রবার কাজ শেষ করে, গন্তব্যে পৌঁছার পথে এই দুর্ঘটনার শিকার হন।
বাসটি স্থানীয় লোকজন দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকায় আটক করেছে। এ সময় বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।ঘাতক বাসটি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা আইনে হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।লাশ দুটি দাউদকান্দি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরিচয় জানার চেষ্টা চলছে। স্বজনরা পৌঁছার পর ময়নাতদন্তের সিদ্বান্তা নেওয়া হবে। হুগুলিয়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন,দ্রুতগতিতে চালকনোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...