প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:46 AM
মঞ্জুরুল আহসান মুন্সীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে -অধ্যক্ষ সেলিম ভূইয়া
মোঃ আক্তার হোসেন
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগী) অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, কুমিল্লা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। বিএনপির আমলে দেবিদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সীর হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু স্বৈরাচারী হাসিনা সরকার আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে।
তাই উন্নয়নে পিছিয়ে পড়া দেবিদ্বারকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা বিএন পির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী’র সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আবদুর রহমান এর সঞ্চলনায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের বিএনপি মনোনীত প্রার্থী, চারবারের সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ বুড়িচং-বিপাড়া আসনের সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান লিটল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগরীর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগরীর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল হোসেন ও কুমিল্লা উত্তর জেলার মহিলা দলের সভাপতি নেত্রী সুফিয়া বেগম। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, দেবিদ্বার উপজেলা বিএনপির প্রস্তাবিত সাধারণ আবুল কালাম আজাদ, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রুহুল চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলার সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...