প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:48 AM
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধন "একটি ভালো বই আপনার সন্তানের সুন্দর গাইডলাইন হতে পারে"
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ৯ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম বলেছেন একটি ভালো বই আপনার সন্তানের সুন্দর গাইডলাইন হতে পারে।সন্তানকে ভালো বন্ধুর মতো সঙ্গ দিতে পারে বই।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত কুমিল্লা জেলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুমিল্লা জেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মু: রেজা হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহা: খালিদ হোসেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
সম্মানিত আলোচক ছিলেন লেখক ও গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হক,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহতাব সুমন।
মেলায় রাজধানীর ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান, কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আগামী ৬ ডিসেম্বর বইমেলার সমাপনী অনুষ্ঠান হবে। বইমেলা উপলক্ষে কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় বই বেচাকেনা চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...