প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Nov 2025, 11:48 AM
কুমিল্লা পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন
শুক্রবার (২৮ নভেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া মহেশপুর এলাকার মুহুরি বাড়ি সংলগ্ন স্থানে নবনির্মিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’–র শুভ উদ্বোধন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা–বুড়িচং সড়কের পাশে অবস্থিত হেফজ খানাটি নানা চড়াই–উতরাই ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মোঃ গিয়াস উদ্দিন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন পালপাড়া কাজী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা আইয়ূব আনসারী এবং পালপাড়া মুহুরি বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসাইন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপসী বাংলার জেনারেল ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন ইসরাফিল।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি খায়রুল ইসলাম শিমুল, আবুল বাশার, পলাশ নবী, রায়হাত, জিল্লান হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ।
উল্লেখ্য, দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রমসহ নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করবে।
হেফজ খানায় শিক্ষার্থীদের জন্য থাকবে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থা, পাশাপাশি আরও একাধিক সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন পূর্বা ও অর্পা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...