প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 12:11 AM
তিতাসে এফডিএস মেধাবৃত্তির কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (এফডিএস) মেধাবৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৮০জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস ও সনদ তুলে দেওয়া হয়। তিতাস, হোমনা ও দাউদকান্দি উপজেলার ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ১শ ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত শুক্রবার উক্ত কলেজে মেধাবৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল।
ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি (এফডিএস) চেয়ারম্যান সামশুদ্দিন সরকার সোহেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। উপাধ্যক্ষ এমএস ফরিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. হাবিবুর রহমান, হোমনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়া, গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, এফডিএস-এর সহ-সভাপতি আব্দুল হালিম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক সাঈদ আল রমজান, শিক্ষা সম্পাদক আল-মাহমুুদ সরকার প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...