প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:23 PM
বরুড়ায় আই,এসইউর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা
মোঃ জাহাঙ্গীর আলম
এইচ এসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডর্ড ইউনিভার্সিটি (আই,এসইউ)। ৩০ নভেম্বর ২০২৫(রবিবার) বরুড়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সকাল ১০-টায় শুরু হয়ে দিনব্যাপী এ বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আই,এসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই,এসইউ রেজিস্ট্রার মোঃ ফাইজুল্লাহ কৌশিক, এডমিশন ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন, আই,এসইউ'র বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগীয় প্রধান জনসংযোগ, আই,এসইউ রাইসুল হক চৌধুরী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষারথীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এইচ এসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহনকারীদের জন্য ক্রেস্ট, টি-শার্টসহ আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। পাশাপাশি, আই,এসইউতে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি-এর উপর অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...