প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:44 PM
৩৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে অজিত গুহ মহাবিদ্যালয়
মহিউদ্দিন আকাশ
কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়। উচ্চমাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণির ৭টি বিভাগসহ মোট ৩৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কারণ নিজের মধ্যে এসব গুনাবলী না থাকলে অন্যকে নেতৃত্ব দেয়া সম্ভব নয়।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠান অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন- শিক্ষার আলোয় আলোকিত হয়ে আগামীতে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে মহানুভবতার পরিচয় দেয়ায় সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অতিথিদের জ্ঞানগর্ব আলোচনা শেষে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) ও সম্মান শ্রেণিসহ মোট ৩৮ মেধাবী শিক্ষার্থীকে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বৃত্তি তুলে দেন অতিথিরা। এই প্রতিষ্ঠান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো সিজিপি নিয়ে অনার্স সম্পন্ন করা ৭ বিভাগের মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কার দেয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনজন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ায় তাদেরও পুরস্কৃত করা হয়।
আরও বক্তব্য রাখেন- কলেজ উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক মো. শাহ জাহান, সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ ও সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ।
অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...
সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...
সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...