প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 11:46 PM
কুমিল্লায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ আনিসুজ্জামান
আয়েশা আক্তার
কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আনিসুজ্জামান (পিপিএম)। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের সাথে পরিচিতি পর্বে তিনি জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক কুমিল্লা গড়ে তুলতে সকলকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং পূর্ণ পেশাদারীত্বের সাথে কাজ করার আহ্বান জানান। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ়, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং অপরাধ দমনে কঠোর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, কুমিল্লার মানুষের নিরাপত্তা ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে তিনি ইতোমধ্যেই প্রাথমিক দিকনির্দেশনামূলক আলোচনা করেছেন। তিনি আরও বলেন, “পুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা অর্জনের জন্য সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবে—এটাই আমাদের লক্ষ্য।”
প্রশাসন, জনগণ ও সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় রেখে কুমিল্লাকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপ দিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। জেলা ডিবি ওসি আব্দুল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে—এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...