প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Dec 2025, 11:57 PM
কুমিল্লায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন চিকিৎসাধীন
অশোক বড়ুয়া
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর জেলায় এখন পর্যন্ত মোট ২ হাজার ৯০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৫০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অন্যান্য হাসপাতালুক্লিনিক এবং কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মোট ১৯ জন রোগীর ডেঙ্গু পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮ জনের দেহে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়।
এ পর্যন্ত আক্রান্ত ২ হাজার ৯০২ জন রোগীর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালুক্লিনিকে ভর্তি হয়েছিল ১ হাজার ৭৯৯ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ১ হাজার ১০৩ জন। চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালুক্লিনিক থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৭৬ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৪ জন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় মোট ৫২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালুক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত কুমিল্লা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...