প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Dec 2025, 11:59 PM
ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার মামুনের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
মোঃ আবদুল আলীম খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এর এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, বেগম খালেদা জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ একটি সুষ্ঠ, সুন্দর ও উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে গিয়েছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের জনগণ পেয়েছিল শান্তি ও সমৃদ্ধময় একটি দেশ। মাদার অফ ডেমোক্রেসি ও আপসহীন এ নেত্রীর দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই। মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি, উনি যেন বেগম খালেদা জিয়াকে আরোগ্য দান করে। সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আবারও সরব ভূমিকা রাখতে পারেন এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন।
মিলাদ ও দোয়া মাহফিলে, এমরান হোসেন মাস্টারের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, বুড়িচং উপজেলার বিএনপি নেতা খোরশেদ আলম লাভলু, এম এইচ ফারুক
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, আকরামুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী, আবুল বাশার, বাদল, উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া, জয়নাল আবেদিন,গাজী মোঃ ইসরাফিলসহ উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেগম জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহেবাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...