...
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার ⁜ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩ ⁜ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি। ⁜ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর ⁜ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি ⁜ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:06 AM

...
লাকসামে ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করল র‌্যাব ৯ আসামী আটক News Image

নিজস্ব প্রতিবেদক

গত ২৫ নভেম্বর কুমিল্লার লাকসামের গন্ডামারা এলাকার জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে পুলিশ। ঘটনার দিন সকাল ৭ টায় স্থানীয় লোকজন পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের মুখ ও মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে মর্মে জানা যায়। 

পরবর্তীতে পুলিশ যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতন্তের জন্য পাঠানো হয়। নিহত যুবক হলো লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর (পশ্চিমপাড়া) গ্রামের নুরুন্নবীর ছেলে মইন উদ্দিন অন্তর (১৮)। ঘটনায় মইন উদ্দিন অন্তর এর মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামীদের শনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার পর হতে ধারাবাহিক অভিযানে র‌্যাব-১১ এর একটি দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা হতে হত্যাকান্ডের তদন্তে সদিগ্ধ আসামী মোহাম্মদ রবিউল হোসেন @ ক্যামেল (৩২), পিতা-মৃত এনায়েত হোসেন, সাং-গন্ডামারা, মোঃ ইসমাইল খান (২৫), পিতা-মোঃ সোলেমান খান, মাতা-মোছাঃ নাসরিন বেগম, সাং-দক্ষিণ নরপাটি; মিলন হোসেন @ ছোট মিলন (১৫), পিতা-মোকছেদ আলী, মাতা-মনি বেগম, সাং-উত্তর কাদরা, মোঃ হাসান @ এমআই হাসান (২২), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-হাসিনা বেগম, সাং-নরপাটি, সর্ব থানা-লাকসাম, জেলা-কুমিল্লা’গণ সহ মোট ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীগণের হেফাজত হতে ৬ টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মইন উদ্দিন অন্তর (১৮) লাকসাম থানাধীন গন্ডামারা এতিমখানা নামক স্থানে ভাঙ্গারির দোকানে কাজ করতো। একই সাথে সে স্থানীয় খারাপ প্রকৃতির ছেলেদের সাথে চলাফেরা করত এবং চুরি ছিনতাই ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামীগণ সকলেই চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করার তাদের নেশা ও পেশা। ভিকটিমের সাথে আসামীদের চুরি ছিনতাইকৃত চোরাই মালের ভাগ বন্টন ও মদক সংক্রান্ত বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন ভিকটিম ও আসামীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামীগন ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার জন্য লাকসাম গন্ডামার জবাইখানা সংলগ্ন রেল লাইনের পাশে লাশ ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চ...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে ঘিরে সংঘবদ্ধ ও পরিকল্পি...

এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি

জাহিদ পাটোয়ারী, কুমিল্লামো. জহির হোসেন। কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগান বাড়িতে ‘মায়ের দোয়া’ নামে একট...

নগরীতে  বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে স...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগিচাগাঁও এলাকায় বসতভিটা দখলের চেষ্টা, বিদ্য...

মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ভূমি অফিসের নত...

কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:ম...

কুমিল্লা নগরীর উজির দিঘী প্রায় ৩০০ পুরনো একটি ঐতিহাসিক জলাধার। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের পূ...

সদর দক্ষিণ উপজেলায় কোরআনে   হাফেজের উপর সন্ত্রাসী হামলার   অভিযোগ
সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অ...

ফজলুল হক জয় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শরীফুল ইসলাম নামে এক কোরআনে হাফেজের উপর পূর্বপরিকল্পিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
➤ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কাল
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁচ দফার অভিযানে রতন গ্রুপের প্রধান রতনও গ্রেপ্তার
➤ ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
➤ ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদের চরম ভোগান্তি।
➤ চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের পর মুদি দোকানী কারাগারে
➤ কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর
➤ চৌদ্দগ্রামে স্কুল ছাত্রীকে বিএনপি নেতার কুপ্রস্তাব সাড়া না পেয়ে প্রাণনাশের হুমকি
➤ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হবে– কৃষিমন্ত্রী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir