...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:07 AM

...
তিতাসে রাতের অন্ধকারে গুদাম ঘর থেকে সরকারী বই বিক্রি, গাড়িসহ বই জব্দ News Image

নাজমুল করিম ফারুক 

কুমিল্লার তিতাসে রাতের অন্ধকারে মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম ঘর থেকে বই বিক্রির সময় গাড়িসহ বই জব্দ করেছে মাধ্যমিক শিক্ষা অর্ফিসার। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। এসময় কলেজের তিনতলা ভবনের নিচতলা গুদাম ঘর থেকে বইগুলো অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের আওতাধীন বই রাখার গুদাম ঘরে ২০২৬ সালের চাহিদা অনুযায়ী বিভিন্ন শ্রেণির বই মজুদ রয়েছে। উক্ত গুদাম ঘরে উপজেলার ইবতেদায়ী শাখার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল বিষয়ের বইও ছিল। রবিবার সন্ধ্যায় মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ওমর ফারুকের উপস্থিতিতে একটি কার্ভারভ্যান (ঢাকা মেট্রো-অ-১৪-১৯১৯) মাধ্যমে এবতেদায়ী শাখার বই অন্যত্র নেওয়ার জন্য তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে সাংবাদিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্রিত বইসহ কার্ভাড ভ্যান জব্দ করে চালক মো. আশাদুল ইসলাম ও অন্যন্যা প্রিন্টার্সের প্রতিনিধি সুমন মিয়াকে উপজেলা পরিষদের নিয়ে আসে। তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কার্ভাড ভ্যানে অনেক বই ছিল, শিক্ষা অফিসার ঘটনাস্থলে আসতেছে শুনে অনেক বই পুনরায় গুদাম ঘরে রেখে দেয় ওমর ফারুক ও তার সহযোগীরা। 

এদিকে, এবিষয়ে অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. ওমর ফারুক, গাড়ীর চালক আশাদুল ইসলাম ও ড্রাইভার সুমন মিয়ার কাছে জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে কার্ভাড ভ্যানের ভেতরে থাকা ২৭ ব্যান্ডেল বই পেয়েছি। প্রতিটি ব্যান্ডেলে ২৫টি করে বই ছিল। আমি বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে। উনারা সিদ্ধান্ত দিলে সেই মোতাবেক আমার অধিনস্থ কর্মচারী ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থ নেওয়া হবে। তবে গাড়ীর চালক ও প্রিন্টার্সের লোকদের বিষয়ে এনসিটিবি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি আমাকে লিখিতভাবে অবগত করেছে। চুরির ঘটনাটি একটি ফোজদারী অপরাধ। এটার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ব্যবস্থা নেবেন ও থানায় মামলা করবেন। আমি আমার মতামতসহ বিভাগীয় পর্যায়ে প্রেরণ করবো।   

উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, বিষয়টি আমাকে মাধ্যমিক শিক্ষা অফিসার জানালে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেই। তবে এটি মাধ্যমিক শিক্ষা অফিসের বিষয় বিধায় তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শিক্ষা অফিসার ব্যবস্থা নেবেন। তবে আমার পক্ষ থেকে এনসিটিবি কর্তৃপক্ষকে অবগত করবো। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir