প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 12:08 AM
বরুড়া থানা প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’র বিদায় বরণ
সুজন মজুমদার
কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া নু এমং মারমা মং কে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ইউএনও আসাদুজ্জামান রনিকে বরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী অফিসাসের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চলনায় আনুষ্ঠানিক বিদায় ও বরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, অন্যতম সদস্য মাসুদ মজুমদার, মোহাম্মদ রাকিব, নয়ন দেওয়ানজি, জাহাঙ্গীর মীরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলো।
সদ্য বিদায় ইউএনও নু এমং মারমা মং তার দায়িত্বকালীন সময়ে অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার, অনিয়ম প্রতিরোধে একাধিক অভিযান পরিচালনা ও জনগণের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। শিক্ষা উন্নয়নেও তিনি রাখেন বিশেষ ভূমিকা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ পুনর্গঠন, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইনুশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করেন। উপজেলা প্রশাসনের সকল কার্যক্রম তিনি স্বচ্ছতা ও নিয়মিততার সঙ্গে পরিচালনা করেন। এবং
বরুড়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সদ্য বিদায়ী ইউএনও নু এমং মারমা মং বলেন,বরুড়ার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত। সাংবাদিকরা সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশনে পাশে ছিলেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বরুড়ার উন্নয়ন অব্যাহত থাকুক এটাই কামনা করি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...