প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:46 PM
ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সব সব সম্প্রদায় এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে-এমদাদুল হক মামুন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেছেন, সব সম্প্রদায় মিলে ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে মানুষ এবার দাঁড়িপাল্লাকে ভোট দেবে। বিকল্প একটি বাংলাদেশ গঠন করতে সব সম্প্রদায়ের মানুষকে দাঁড়িপাল্লার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এমদাদুল হক মামুন আরও বলেন, গণতান্ত্রিক ও দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে সবাইকে নিজ নিজ ধর্মের জায়গায় ধার্মিক হতে হবে। অতীতে জনগণ বিভিন্ন দলকে পরখ করে দেখেছেন। এবার সময় পরিবর্তনের তাই জাতি ধর্ম, দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ এর পক্ষে শুরু থেকে তিনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন, সেই প্রচারণার অংশ হিসেবে আজ সদরের আলেখারচর এলাকায় গণসংযোগ করেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গ্লোবাল র্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যা...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র্যাকিংয়ে অবস্থান উ...
রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শা...
কুবি প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয়...
কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মা...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের প্রধান সামাজিক ও স...
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধানে উদ্য...
ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
কাজী খোরশেদ আলমবুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্...
মাদক সেবন করে মাতলামি, যুবকের ৩ মাসের কারাদণ্ড
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি...