প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Dec 2025, 11:47 PM
দেবিদ্বারে পরিবার পরিকল্পনা কর্মীদের দশ দিনের কর্মবিরতি
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বারে প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি পালন করছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী পদধারী কর্মচারীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নিয়ে এ কর্মসুচি পালন করেন। এতে দেবিদ্বার উপজেলায় কর্মরত ৯২ জন কর্মচারী অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, সারা দেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এছাড়া আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি। বক্তারা অভিযোগ করে বলেন, একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
এ সময় বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা আনোয়ারা বেগম, ছাইদা সুলতানা, ডালিয়া বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল বাশার, মোঃ মহিউদ্দিন বাহারুল, মোঃ আক্তারুজ্জামান, মোঃ মমিন খান, পরিবার কল্যাণ সহকারী নিলিমা শারমীন, মর্জিনা বেগম, ফেরদৌসী বেগম, আফরোজা বুলবুল প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক, প্রাথমিক ও কলেজ পর্যায়ের সাত গ...
মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তরে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছ...
পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে টাকার জন্য পিতা নুরুল ইসলাম শান্তিকে হত্যার অভিযোগে আটক ছেলে মুমিত...
কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক...
সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনস...
গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ...
সজিব মাহমুদবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্...
‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক...
জাহিদ পাটোয়ারীকিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়।...