প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 8:02 AM
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীতকরণ সময়ের দাবী
আলমগীর হোসেন
সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীতকরণ এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য সেবার বিদ্যমান সুযোগ-সুবিধা মোটামুটি সন্তোষজনক। উপজেলার ৯ টি ইউনিয়ন যথাক্রমে রাজাপুর, বাকশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, মোকাম, ময়নামতি , ভারেল্লা( উ) ও ভারেল্লা ( দ) মিলে প্রায় ৪ লক্ষ জনসংখ্যা রয়েছে। বিশাল জনসংখ্যার বুড়িচং উপজেলার ব্যাতীত
অন্যত্র থেকে ও প্রতিদিন প্রায় হাজারের ও অনেক রোগী এ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে আসে। বুড়িচং উপজেলার পাশাপাশি অন্য উপজেলা থেকে ও এখানে জ্বর, সর্দি, কাশি, আমাশয় ও ডায়রিয়া সহ অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা চিকিৎসা নিতে আসে। ৪ লক্ষ অধ্যুষিত বিশাল এ জনসংখ্যার যথাযথ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তা যথাযথ বাস্তবায়ন করা যাচ্ছে না। বিপুল জনসংখ্যার জন্য যথাযথ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কমপ্লেক্সটিকে সম্প্রসারণ অতিব জরুরী। এ লক্ষ্যে বর্তমানে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ সময়ের দাবি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোঃ মালেকুল আফতাব ভূঁইয়া সম্প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নিমিত্তে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন। দেশে নতুন করোনাভাইরাস যদি বেড়ে যায় তাহলে রোগীর সংখ্যা আরো বেড়ে যাবে।
যদি ও উক্ত করোনা ভাইরাসের পাদুর্ভাবের কথা চিন্তা করে এখনই দায়িত্বের অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড শয্যা ওয়ার্ড খোলা হয়েছে। সামাজিক মুল্যায়নের দিক থেকে স্বাস্থ্য সেবা একটি গুরুত্বপূর্ণ দিক। পেশাদারিত্বের দিক থেকে ডাক্তাররা হচ্ছে সমাজের মর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং সকলে তাদেরকে সম্মান করে।
দরিদ্র জনগোষ্ঠীর এই দেশে আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি হোমিওচিকিৎসা ও বিগত অনেক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হচ্ছে। এক সময় বলা হত'যার নাই গতি তার জন্য হোমিওপ্যাথি'। এমন কথার এখন আর ভিত্তি নেই। হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় আরো জনকল্যাণমুখী হয়ে সাধারণ জনগণের চিকিৎসার সেবায় ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই আশা করছে দরিদ্র জনগোষ্ঠী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মালেকুল আফতাব এর সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, বুড়িচং সদর থেকে হাসপাতালে দূরত্ব অনেক বেশি এছাড়া, দিনকে দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিধায় উক্ত হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরী হয়ে পড়েছে। তাই প্রায় ৪ লক্ষ জনগণ অধ্যুষিত বিপুল এ গনাগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরী হয়ে পড়েছে। এতএব, উপরোল্লিখিত বিষয়গুলোর বিবেচনা সাপেক্ষে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...