প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 8:04 AM
বঞ্চনার প্রতিকারে কুমিল্লাবাসী এগিয়ে আসতে হবে - মনিরুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা শহরে একটু বৃষ্টি হলেই বন্যায় পরিণত হয়ে দক্ষিণ অংশ পানিতে ভেসে যায়। যার মূলে রয়েছে দীর্ঘদিন যাবত ড্রেনেজ সিস্টেমের অপরিপূর্ণতাসহ নানান অসংগতি। পূর্বে কুমিল্লাকে দায়িত্ব নিয়ে কেউ সঠিক ও পরিপূর্ণ ভাবে কাজ করে নাই। শনিবার (২১ জুন) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ অভিজাত্য একটি হোটেলে কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণ'র আয়োজনে কমিটি গঠন,পরিচিতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, কুমিল্লাবাসী বঞ্চনার প্রতিকারে ও বিভিন্ন সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। কুমিল্লা ইপিজেডের অপরিশোধিত রাসায়নিক বর্জ্য নিষ্কাশনের পথ সিটি কর্পোরেশনের খালের সাথে প্রবাহিত সংযোগ বন্ধ, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৫৫ গ্রামের ৩ হাজার পরিবারকে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় ৫ হাজার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ রয়েছে। কিন্তু তা আজও পূরণ হয়নি। আমরা চাই দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়া হোক।
কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের সভাপতি ইউসুফ আলী মীর পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সহ- সভাপতি আলী ফারুক, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের সভাপতি ইসমাইল মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এডভোকেট আবদুল মোতালেব মজুমদার ও কুমিল্লা বাঁচাও মঞ্চের কুমিল্লা মহানগর সদস্য সচিব নাসির উদ্দিন।
এ সময় সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আখতার হোসাইন ও সদস্য সচিব ওমর ফারুক চৌধুরীসহ কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের সভাপতি ইউসুফ আলী মীর পিন্টু ও আবদুল হালিম মজুমদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...