প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:14 PM
শিশু থেকে বৃদ্ধ সবাই নিচ্ছে ফ্রি চিকিৎসা সেবা
মাসুদ রানা, কুমিল্লা
দূরদূরান্ত থেকে শতশত মানুষ ছুটে আসছেন সেবা নিতে শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। দেশবরেণ্য ডাক্তারদের মেলা বসেছে। সেবা নিতে আসা কেউ কেউ বলেও উঠেছেন আল্লাহতালা তাদের ভাল করুক' ডাক্তারদের জন্য দু'হাত তোলে দোয়াও করেছেন অনেক মানুষ। যে দৃশ্য সরজমিনে গিয়ে দেখা মিলেছে।
কুমিল্লার লালমাই উপজেলার শিকারিপাড়া গ্রামের বাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ডক্টরস ফোরাম অফ লালমাইয়ের সহযোগীতায় প্রায় ৩৩জন ডাক্তারের উপস্থিতিতে শতশত মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
রূপিয়া খাতুন বয়র(৭৫) স্বামী নেই তিনিও চিকিৎসা সেবা নিতে নাতিকে সাথে নিয়ে এসেছেন। এবং সেবা নিয়েছেন। চতুর্থ শ্রেনীতে পড়ুয়া শোহান মায়ের সাথে ডাক্তার দেখাতে এসেছেন। বাবা অটোরিকশা চালক কাদের বেশ খুশি ফ্রিতে সেবা পেয়ে। তিনিও ডাক্তারদের জন্য দোয়া করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর উপস্থিতে সকাল ১০টা থেকে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়। দুপুর ২ টা পর্যন্ত সেবা দেওয়া হয়েছে। এনাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল চক্ষু ডাক্তার মোতাহের হোসেন জুয়েল, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সালেহ আহম্মদ সহ অনেক ডাক্তারগন এই চিকিৎসা সেবায় অংশগ্রহন করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...