প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:15 PM
ব্রাহ্মণপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ (লাভলু), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আতিকুর রহমান, ব্রাহ্মণপাড়া থানা এসআই সুজন কুমার আচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাসুদ আলমসহ আরও অনেকে।
প্রস্তুতিমূলক সভায়, বিজয় দিবসের নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—সূর্যোদয়ের সঙ্গে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
এছাড়া দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...