প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:16 PM
১৭-তম মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে মিডিয়া ওয়ারিয়র্স
আয়েশা আক্তার
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১৭-তম মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জার্নালিস্ট ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন মিডিয়া ওয়ারিয়র্স ।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) সকালে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মিডিয়া ওয়ারিয়র্সের অধিনায়ক জহিরুল হক বাবু।
প্রথমে ব্যাট করে ২০ ওভার ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেন জার্নালিস্ট ইউনাইটেড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন সুমন আহমেদ সোহান। তিনি ১০ টি চার ও ৬টি ছক্কা হাকান। এছাড়া বিপ্লব হাসান ২৫ রান, আলমগীর ৩২ রান, আকিবুল হারেছ ৯ রান, জুয়েল ১০ রান ও শাহ ইমরান অপরাজিত তিন রান করেন। মিডিয়া ওয়ারিয়র্সের পক্ষে তামজিদ হোসেন লিপু, মাহিন, হাসান ফরহাদ ও গাজী রুবেল একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে মিডিয়া ওয়ারিয়র্স ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সোহরাব সুমন অপরাজিত ৪৯ রান, মাহিন অপরাজিতা ৩৮ রান, হাসান ফরহাদ ২৩ রান, গাজী রুবেল ১৭ রান, ইশতিয়াক আহমেদ ২৪ রান ও তামজীদ হোসেন লিপু ৭ রান করেন। জার্নালিস্ট ইউনাইটেডের পক্ষে শাহ ইমরান, সোহান, বিপ্লব ও হারেস একটি করে উইকেট পেয়েছেন।
অলরাউন্ড পারফরম্যান্স করে মাহিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসিফ তরুনাভ। এ সময় আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শহীদ উল্লাহ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবির ও এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...