...
শিরোনাম
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜ দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া ⁜ অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন ⁜ বুড়িচংয়ের মোকামে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কতা ⁜ বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা ⁜ বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ⁜ কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত ⁜ কুবিতে ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:36 PM

...
কুমিল্লা- কসবা সড়ক প্রকল্প স্থগিতাদেশের প্রতিবাদে স্মারকলি প্রদান News Image

ভ্রাম্যমাণ প্রতিনিধি,
কুমিল্লা- কসবা সড়ক প্রকল্পটি একনেকে অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদন না করে প্রশাসনিক স্থগিতাদেশের প্রতিবাদে পরিকল্পনা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে কুমিল্লা বাঁচাও মঞ্চ। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মু. রেজা হাসান এর কাছে স্মারকলিপিটি প্রদান করা হয়। 

কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য সচিব এডভভোকেট মোতালেব হোসেন, এডভোকেট আক্তার হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় কুমিল্লা - কসবা সড়কটি এই অঞ্চলের অতি গুরুত্বপূর্ণ। এটা কুমিল্লার সাথে ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ স্থাপন করেছে। দুটি জেলার মানুষজন এ রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করে। সড়ক বিভাগ কুমিল্লা ২০২৩ সালে এ সড়কটির জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠায়। প্রস্তাবটি ২০২৪ সালে একনেকে অনুমোদন হয়। অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে এ সড়কের যাতায়াতকারী কয়েকটি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা যাতায়াতকারীরা আশার আলো দেখে। 

একনেকে অনুমোদিত ডিপিপি পুনরায় মাঠ পর্যায়ে এবং মাঠ পর্যায়ের জরিপ শেষে পরিকল্পনা কমিশন হয়ে উপদেষ্টা মহোদয়ের নিকট পৌঁছে। 

নানা কর্মযজ্ঞ অতিক্রান্তের পর চূড়ান্ত অনুমোদনের জন্য ১৪ মাস পেরিয়ে গেলেও ডিপিপি প্রকল্পটি আসার আলো দেখিনি। এতে স্থানীয় জনগণ চরম ক্ষুব্ধ। এছাড়া ২০২৪ এর বন্যা ও অতি বৃষ্টির ফলে খানাখন্দে সড়কটি চলাচলের কোন অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া একনেকে অনুমোদিত হওয়ায় সড়কটিতে সড়ক বিভাগ কুমিল্লা কোন বৃহৎ পরিকল্পনা গ্রহণ করতে পারছে না। অনুমোদিত প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন বিলম্ব কেন এ বিষয়েও সড়ক বিভাগ কুমিল্লা কোন সদ উত্তর দিতে পারছে না। 

সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত কুমিল্লা সালদা কসবা সড়কের (এন ১১৪) জাতীয় মহাসড়ক মানে উন্নতিকরণে মাননীয় উপদেষ্টা প্রকল্পটি বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং ব্যয় প্রাক্কলনের যৌক্তিকতা সম্পর্কে সড়ক বিভাগের কাছে মতামত চান।

চাহিত মতামত ও তথ্যের প্রেক্ষিতে অনুমোদন আদেশ জাড়ির লক্ষ্যে প্রকল্পটি উপস্থাপিত হলে মাননীয় উপদেষ্টা গত ২৪ নভেম্বর প্রকল্পটি স্থগিতের আদেশ দেন। 

ফলে দীর্ঘদিনের খানা খন্দে ভরা সড়কটি দিয়ে চলাচল কারীরা হতাশ হয়ে পড়েন। এ অবস্থায় প্রকল্পটির স্থগিতাদেশ প্রত্যাহার করে চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা উপদেষ্টার নিকট অনুরোধ করেন কুমিল্লা বাঁচাও মঞ্চ। অন্যথায় কুমিল্লা বাঁচাও মঞ্চ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ডাক দিবে বলে জানানো হয়। 

এ বিষয়ে কুমিল্লা বাজার মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন বলেন, কুমিল্লা শালদা কসবা সড়কটি এ অঞ্চলের কয়েকটি উপজেলা ও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মধ্যে এক সেতু বন্ধন। প্রকল্পটি একনেকে অনুমোদন হলেও চূড়ান্ত আদেশে বিলম্বিত হওয়ায় আমরা ইতিমধ্যে চূড়ান্ত আদেশের জন্য আবেদন করেছিলাম। কিন্তু গত ২৪ নভেম্বর প্রকল্পটি স্থগিত করে দেয়া হয়। এতে আমরা অত্যন্ত হতাশ। আমরা মাননীয় পরিকল্পনা উপদেষ্টার কাছে অনতিবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে এ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য দাবী জানাচ্ছি। 

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, স্মারকলিপি পেয়েছি। আমরা এটি মন্ত্রণালয়ে ফরোয়ার্ড করে দিবো।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...

রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...

আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...

ময়নামতিতে  ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...

মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...

দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...

শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...

২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...

​মাসুদ রানা, কুমিল্লা। ​জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
➤ দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া
➤ অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
➤ বুড়িচংয়ের মোকামে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কতা
➤ বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের অবসরজনিত বিদায় সংবর্ধনা
➤ বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
➤ কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত
➤ কুবিতে ইআরপি সফটওয়্যার বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir