প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:38 PM
টমছমব্রিজ মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার টমছমব্রিজ মুরগি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি তদারকি অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পরিচালিত অভিযানে মুরগির ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়েও বেশি দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ইনসাফ ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, ঈষান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকা, শাওন ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, মা-বাবার দোয়া ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউসকে ৪ হাজার টাকাসহ আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...