প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:16 AM
নগরীর ২২নং ওয়ার্ডের যুবদল নেতা মোতালেব'র মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন মহানগর যুবদল নেতা মোতালেব হোসেন। মতবিনিময় সভায় বক্তব্যে মহানগর যুবদল নেতা মোতালেব হোসেন বলেন, ফুলের মতো পবিত্র হয়ে রাজনীতি করতে হবে। রাজনীতিতে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই অনুযায়ী সকল কর্মসূচি রাজপথে থেকে বাস্তবায়ন করবেন। মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর দিক নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় আগামী সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী আদর্শের প্রার্থীর পক্ষে কাজ করার ব্যাপারে একমত পোষন করে।
সমাজ সেবক হাজী বাবুল মিয়ার সভাপতিত্বে ও ২২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সেক্রেটারি মাও.মাহমুদুল হাসান জিহাদী, মহানগর হেফাজত নেতা মাও.ইলিয়াস রাজাপুরি, বিএনপি নেতা মাওলানা নুরুল ইসলাম, ২২নং ওয়ার্ড যুবদলের সাইফুল, মনির, মামুন, সোলেমান, ২২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরে-আলম প্রমুখ। এসময় বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...