প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:17 AM
কুমিল্লার দূর্গাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করল কে হোসেন গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করেছে কে হোসেন গ্রুপের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। ২২ জুন রোববার বিকেলে কে হোসেন গ্রুপের আয়োজনে কুমিল্লা সদর ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের শতাধিক এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম।
২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফিক মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ কামাল হোসেন রিপন, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়ার আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য ফারুক আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, আবুল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কেউ কখনো উন্নতি করতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তরুন প্রজন্মকে জানাতে চাই। বিএনপি সবসময় দেশের মানুষের সাথে আছে। সকল শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই কামনা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...