প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 9:55 PM
বরুড়ার চিতড্ডায় জমি জবর দখলের অভিযোগ
মোঃ জাহাঙ্গীর আলম
বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে জোরপূর্বক জমি ও বাড়ি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। মুড়িয়ারা বেপারী বাড়ির বাসিন্দা মৃত আবুল হাসেমের ছেলে আমির হোসেন বলেন, গত ৪ঠা ডিসেম্বর অভিযোগ কারীর নিজ বাড়িতে সকাল আনুমানিক ছয়টায় তার প্রতিবেশী মৃত আঃ মমিনের ছেলে মোঃ হুমায়ুন ও তার ভাই আঃ মন্নান, মৃত ইদ্রিস আলীর ছেলে ময়নাল হোসেন, ইসহাক মিয়ার ছেলে মোঃ মাসুদ, লনি মিয়ার ছেলে লীলমিয়া, ফজলু মিয়ার ছেলে মোঃ হাবিব, মৃত চাঁন মিয়ার ছেলে আবুল খায়ের সুরুজ মিয়ার ছেলে মোঃ সেলিম, লাল মিয়া মিয়ার ছেলে লনি মিয়া (৬৫), মৃত মোকশত আলীর ছেলে মোঃ ফজলু মিয়া (৫৮) ও মোহাম্মদ (৫০), দেলোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ (২০), মৃত ইদ্রিস মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪৫), মৃত কলিম উদ্দিন ছেলে মোঃ ইছহাক (৬৭) মিলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযোগ কারীর বাড়ি ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন, এ সময় তিনি আরো বলেন অভিযুক্তরা দা ছেনী, কুড়াল, লাঠি সোঠা, লোহার রড সহ নানান দেশীয় অস্র নিয়ে অভিযোগ কারীর বাড়ির সীমানায় প্রবেশ করেবাড়ির টিনসেড ঘর ভাংচুর করে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র মোট ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মোঃ হানিফ মিয়ার স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে মোঃ শরীফ, অভিযোগ কারীর স্ত্রী ফাতেমা বেগম,মৃত আবুল হাসেমের ছেলে অলি উল্ল্যাহ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে লনি মিয়ার ছেলে লীল মিয়া লোকজন নিয়ে তাদের উপর হামলা করে এবং বেধরক মারধর করে তারিয়ে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত মৃত আব্দুল মমিনের ছেলে হুমায়ুন বলেন অভিযোগ কারীর সকল অভিযোগ ভিত্তিহীন, আমরা আমাদের জমি দখল মুক্ত করেছি, অভিযোগ কারীরা দীর্ঘ বছর আমাদের জমিজমা দখল করে রেখেছে তাই আমরা বাধ্য হয়েই দখল মুক্ত করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার বিসিকে ভেজাল ওষুধ কারখানায় অভিযান
মাহফুজ নান্টু কুমিল্লা।। মাত্র পাঁচটি ওষুধ উৎপাদনের অনুমতি নিয়ে ২২টিরও বেশি ওষুধ তৈরি ও বাজারজা...
বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্ত...
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন-ডা. ত...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা...
কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন...
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চি...
হোমনায় গ্রামের আধিপত্ত বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় গতকাল শুক্রবার(১৯ জুন ঘনিয়ার চর গ্রামের আধিপ...
কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর
ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ চালিয়েও কুরাসাওয়ের রক্ষণভাগ ভাঙতে পারছে না ইকুয়েডর। বিশেষ করে গোলরক্ষক...