প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 9:56 PM
চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার ও অভিভাবক সমাবেশ
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডিজিএম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ বেলাল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেট্স লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, মিনহাজ ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, জে.বি ইন্টারন্যাশনাল, ঢাকা এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাদুর হোসাইন, দেড়কোটা আছিয়া খাতুন মহিলা মাদরাসার পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন মজুমদার, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শামীম খন্দকার, দুবাই প্রবাসী ও তরুণ সমাজসেবক মো. আব্দুল হান্নান মোল্লা।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মো. রাকিব হোসেন মোল্লার পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, আব্দুল কাদের মোল্লা, আবুল বাশার মোল্লা, সাংবাদিক মো. মাছুম, হাফেজ মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মো. শরীফুল ইসলাম, হাফেজ মো. ওবায়েদ উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...