...
শিরোনাম
১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক ⁜ হাইতিকে উড়িয়ে বিশ^কাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া ⁜ প্রাকৃতিক উপায়ে রোদে পোড়া ত্বকের দাগ দূর করুন ⁜ পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭ ⁜ ‘পুষ্পা ২’ পদদলন মামলা, আদালতে হাজিরার নির্দেশ আল্লু অর্জুনকে ⁜ প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয় ⁜ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র ⁜ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের ⁜ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২ ⁜ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন ⁜ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন ⁜ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু ⁜ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা ⁜ কোরবানির গোশত চুরি ⁜ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত ⁜ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার ⁜ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো ⁜ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ⁜ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি ⁜ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 10:22 PM

...
লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা উদ্বোধন News Image

কাজী ইয়াকুব আলী নিমেল

ইসলামি আদর্শ, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর, গবেষণা ভিত্তিক আধুনিক শিক্ষার সমন্বয়ে কুমিল্লার লালমাইয়ে গড়ে উঠেছে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় লালমাই উপজেলার পুরাতন থানা ভবন সংলগ্ন ফতেপুর  এলাকায় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মুফতি এহতেশামুল হকের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানদের মোবাইল ব্যবহারে সংযম আনতে হবে। তারা অনলাইনে বিভিন্ন ক্লাস করে, গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করে এটি অবশ্যই প্রয়োজনীয়। তবে খেয়াল রাখতে হবে, যেন তারা অনলাইনে কোনো অনৈতিক বা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে না পড়ে। ছোট ছোট ভুল থেকেই বড় ভুলের সৃষ্টি হতে পারে। তাই অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফী বলেন, শিক্ষার সঠিক মূল্যায়ন করতে হবে। মাদরাসা শিক্ষাকে অর্থ দিয়ে মূল্যায়নের চেষ্টা কখনোই সঠিক নয়। রিজিকের ব্যবস্থা আল্লাহ তায়ালাই করে থাকেন এ বিশ্বাস আমাদের অটুট রাখতে হবে। আর আট দলীয় জোট থেকে যদি আমার নাম ঘোষণা করা হয়, তবে আপনারা বিষয়টি বিচারবিশ্লেষণ করে আমাকে সমর্থন দেবেন বলে প্রত্যাশা করছি।

ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ রোটা. মোহাম্মদ উল্লাহ তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমাই উপজেলা  জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহবায়ক কবির হোসেন রোমান, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনির হোসাইন, প্রভাষক মো. শাহাদাত হুসাইন, মাওলানা আতিকুর রহমান আশরাফী, পরিচালনা পর্ষদের সদস্য হাফেজ মো. শাহাদাত হোসেন সুমন, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ শাহাদাত, মাওলানা আব্দুস সালাম আশরাফী, হাফেজ মাওলানা মুফতি মো. জোবায়ের হোছাইনসহ অভিভাবকবৃন্দ।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আধুনিক সফটওয়্যারের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে প্রতিদিনের ক্লাস, উপস্থিতি, অভিভাবক যোগাযোগ, একাডেমিক রিপোর্ট ও ফলাফল ব্যবস্থাপনা হবে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর উপস্থাপনা। শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল, নাটিকা পরিবেশন করে অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণময় করে তোলে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের থিম সং, ইংরেজি আরবি ভাষায় কথোপকথন, বিজ্ঞানাগারের প্রেজেন্টেশন পরিবেশন করলে উপস্থিত অভিভাবক, অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশংসা জানান। নতুন এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা ঘিরে উৎসবমুখর পরিবেশে হাফেজ মাওলানা আতাহার আলীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক
১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক

এফএনএস স্পোর্টস: বিশ^কাপে টিকে থাকার লড়াইয়ে জয় ছাড়া বিকল্প ছিল না তুরস্কের| কিন্তু পুরো দ্বিতীয়ার্ধ...

হাইতিকে উড়িয়ে বিশ^কাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া
হাইতিকে উড়িয়ে বিশ^কাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কু...

এফএনএস স্পোর্টস: বিশ^কাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিল ব্রাজিল| ফিলাডেলফিয়...

প্রাকৃতিক উপায়ে রোদে পোড়া ত্বকের দাগ দূর করুন
প্রাকৃতিক উপায়ে রোদে পোড়া ত্বকের দাগ দূর করুন

এফএনএস ¯^াস্থ্য: রোদে পোড়াভাব থেকে হাত-পায়ের ত্বককে রক্ষা করতে আমরা ঘরে বসেই আমাদের ত্বকের সহজ কিছু...

পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭
পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭

এফএনএস বিদেশ:পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাহাড়ি এলাকার রাস্তার পাশে পু...

‘পুষ্পা ২’ পদদলন মামলা, আদালতে হাজিরার নির্দেশ আল্লু অর্জুনকে
‘পুষ্পা ২’ পদদলন মামলা, আদালতে হাজিরার নির্দেশ আল্লু অর্জুনক...

এফএনএস বিনোদন: ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনের ঘটনায় আদাল...

প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়

প্রথমার্ধের যোগ করা সময়ের খেলা চলছে তখন। দারুণ ফিনিশিংয়ে গোল করে কোমর দুলিয়ে নেচে উদযাপন করলেন ভিনিস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক
➤ হাইতিকে উড়িয়ে বিশ^কাপে ছন্দে ফিরল ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া
➤ প্রাকৃতিক উপায়ে রোদে পোড়া ত্বকের দাগ দূর করুন
➤ পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭
➤ ‘পুষ্পা ২’ পদদলন মামলা, আদালতে হাজিরার নির্দেশ আল্লু অর্জুনকে
➤ প্রথমার্ধের তিন গোলে ব্রাজিলের স্বস্তির জয়
➤ ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
➤ স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
➤ অবৈধ গ্যাস সংযোগ, ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি: গ্রেপ্তার ২
➤ বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীরে জিও ব্যাগে বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন
➤ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন
➤ ‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু
➤ দেবিদ্বারে ২ গ্রামের মানুষদের নিয়ে মাদক বিরোধী সভা
➤ কোরবানির গোশত চুরি
➤ কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত
➤ রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার
➤ স্কটিশদের হারিয়ে দিল মরক্কো
➤ বুড়িচংয়ে কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
➤ পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি
➤ সিএনজি চালক হত্যার দেড় মাস পার, আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে নিহতের পরিবার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir