প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 8:43 PM
পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭
এফএনএস বিদেশ:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাহাড়ি এলাকার রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন| গতকাল শনিবার (২০ জুন) আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় পৃথক দুটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে| ওই এলাকাটি আফগানিস্তান সীমান্তবর্তী উত্তেজনাপূর্ণ অঞ্চল উত্তর ওয়াজিরিস্তান-এর কাছাকাছি অবস্থিত|স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন|জেলা পুলিশ প্রধান ইয়াসির আফ্রিদি জানান, রাস্তার পাশে পুতে রাখা বোমার প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তু হয়| এতে পাঁচজন নিহত এবং তিনজন আহত হন|পুলিশের তথ্য মতে, ঘটনাটি ঘটেছে মারকা বেরা এবং আশপাশের এলাকায়| প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ডাটসান গাড়িতে থাকা পাঁচজন নিহত হন| প্রথম বিস্ফোরণের আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে| ওই বিস্ফোরণে আরও দুইজন নিহত হন|পুলিশের বিবৃতিতে বলা হয়, দুটি ঘটনাই রিমোট-কন্ট্রোলড বিস্ফোরণ এবং এগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে|রেসকিউ ১১২২-এর উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় হাসপাতাল ও ডোমেল গ্রামীণ ¯^াস্থ্যকেন্দ্রে নিয়ে যায়| পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে, কারণ আরও বিস্ফোরক থাকার আশঙ্কা করা হচ্ছে|সম্প্রতি বান্নু জেলায় সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে| স্থানীয় সূত্রগুলো বলছে, এ অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে পুলিশের ওপর হামলা, অবকাঠামোতে বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা বেড়েছে|এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চাইছে; তবে রাষ্ট্র তাদের পরাজিত করবে| একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...