প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 7:40 AM
পুরনো দিনে ফিরলেন নারায়নপুরবাসী, আয়োজন করলেন ঝোলাবাতি
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সুষ্ঠ,সুশৃঙ্খল ও সম্প্রীতির সমাজ গঠনের লক্ষ্যে নারায়নপুর গ্রামবাসীর ঝোলাবাতির আয়োজন করা হয়েছে। এতে গ্রামটির সকল শ্রেণী পেশার দুই সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। বাদ যাননি উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বৃহস্পতিবার (১৮জুন)রাত আটটায় নারায়নপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে শুরু হওয়া ঝোলাবাতি অনুষ্ঠানে সরজমিনে গিয়ে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে নারায়নপুর। শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতিতে গ্রামটির রয়েছে যথেষ্ট সুখ্যাতি।
গ্রামটির যুব সমাজ ও সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত ঝোলাবাতি অনুষ্ঠানে এলাকার সকল শ্রেণীর পেশার ২সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।অনুষ্ঠানের জন্য গরু কেনা হয় এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে।
ঝোলাবাতি খাবার অনুষ্ঠান রাত আটটা থেকে শুরু করে চলে রাত এগারোটা পর্যন্ত। এতে আগত গ্রামবাসীসহ সবার মাঝে প্রাণচাঞ্চল্যতা দেখা গেছে। সবার মুখে মুখে ছিলো, ঝোলাবাতি বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য। নারায়নপুর গ্রামবাসী ঝোলাবাতি আয়োজন করার মাধ্যমে সকলকে পুরনো দিনের কথা স্মরণ করিয়ে দিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...