প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 8:05 AM
স্থানীয়দের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের ঘোষণা ঘোষণা এমপি জসিমের
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ পরিদর্শন করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় তিনি জামতলী এলাকার হুতুইন্না খালের ওপর নির্মিত কাঠের সাঁকোর পরিবর্তে আগামী ডিসেম্বর মাসের মধ্যে একটি পাকা সেতু নির্মাণের ঘোষণা দেন।
শুক্রবার (১৯ জুন) মাধবপুর ইউনিয়নের বাড়ানী ভাঙা ব্রিজ থেকে জামতলী এলাকার খালেক সাহেবের বাড়ি এবং ইকবাল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত সড়ক পরিদর্শন করেন সংসদ সদস্য। পরে তিনি জামতলী এলাকায় হুতুইন্না খালের কাঠের সাঁকো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এ সময় সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে হুতুইন্না খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ করা হবে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মাধবপুর ইউনিয়নের উন্নয়নই আমাদের লক্ষ্য। ইউনিয়নের যেসব সড়ক এখনো কাঁচা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পাকা করা হবে। পাশাপাশি ঝরাঝীর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারকাজও হাতে নেওয়া হবে।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক হাজী আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...