প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2026, 8:00 AM
‘রুকু থেকেই না ফেরার দেশে’, মুরাদনগরে মসজিদে মুসল্লির মৃত্যু
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মোঃ গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে| নিহত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে| তিনি পেশায় জমির পরিমাপক (আমিন) হিসেবে কর্মরত ছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন| প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি এশার নামাজ আদায়ের জন্য ধনীরামপুর বাজার মসজিদে যান| এশার ফরজ নামাজ শেষে বেতর নামাজ আদায়ের সময় তিনি দ্বিতীয় রাকাতের রুকুতে যান| সেখান থেকেই সামনের দিকে ঢলে পরেন| বিষয়টি খেয়াল করে অন্য মুসল্লিরা এগিয়ে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন| পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| গিয়াস উদ্দিন সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার, ¯^জন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া
নেমে এসেছে| মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-¯^জন ও গুণগ্রাহী রেখে গেছেন| শুক্রবার সকাল ১০টায় ধনীরামপুর খেলার মাঠে তার জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে| এদিকে, মসজিদে নামাজরত অবস্থায় তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়| অনেকেই তার জন্য মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...