প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:27 PM
আইএসইউর উদ্যোগে বরুড়ায় শীতবস্ত্র বিতরণ
মোঃ জাহাঙ্গীর আলম
কুমিল্লার বরুড়ায় 'ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি'র আয়োজনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি(আইএসইউ) ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজিং ম্যানেজার ও ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষক মো: মুজিবুর রহমান মজুমদার, ডাকসুর এফ রহমান হলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোবাশিরুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক মো: মাহাদী হাসান অনিক , সাবেক সভাপতি গাজী ওবায়দুল হক, মো: ইয়াসিন মিয়া, ইদ্রিস তালুকদার, সাখাওয়াত অভি, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির টিটু রঞ্জন, নাজিমুন আক্তার সুমাইয়া, জাবিন তাসনিম, সাজ্জাদুর রহমান, আনোয়ার হোসেন, আহসান হাবিব, সাদনান হাসান সামির, সাবেক সাধারণ সম্পাদক শাহপরান, বরুড়া উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও মাহমুদা রহমান কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয়। স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ও আইএসইউর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান দীর্ঘদিন ধরে বরুড়ার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন—এই উদ্যোগ তাঁর মানবিক দর্শনেরই ধারাবাহিকতা। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। ৭ ডিসেম্বর ২০২৫ দিনব্যাপী বরুড়ার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কম্বল, মোজা, সোয়েটারসহ ১৫,০০০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...