প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:28 PM
ব্রাহ্মণপাড়া জামাতের নির্বাচনী অফিস উদ্বোধন কালে ড. মোবারক হোসাইন আগামীতে জামায়াত ক্ষমতায় আসবে
মোঃ আবদুল আলীম খান
আগামীতে জামায়াতে ইসলামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, প্রত্যেক ইসলামি দলগুলো এক হওয়া ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে। ইসলামি দলগুলো এক হয়ে আগামীদিনে রাষ্ট্র পরিচালনা করবে। আর কোন নব্য ফ্যাসিস্টকে এদেশে সরকার গঠন করতে দেওয়া হবে না। ইসলামি দলগুলোই রাষ্ট্র পরিচালনা করার একমাত্র দাবিদার। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। দল-মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করবে। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আলমগীর সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। এসময় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...