প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Dec 2025, 10:31 PM
চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানি মাদ্রাসা শিক্ষক আটক
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৮ টায় উপজেলার চিতোষী সুলতানিয়া মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষককে আটক করে।
অভিভাবক ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চিতোষী পূর্ব ইউনিয়নের সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর দুজন ছাত্রীকে এ মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কুপ্রস্তাব প্রদানসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে ওই ছাত্রী চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক ছাত্রীকে জোরপূর্বক শ্রেণী কক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী ধস্তাধস্তি করে অভিযুক্ত শিক্ষকের হাত থেকে আত্মরক্ষার চেষ্টা করে মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে অধ্যক্ষ ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেয়। এ সময় কোনো ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানের চেষ্টা করলে এতোদূর যেতো না। এখানে অধ্যক্ষের গাফলতি রয়েছে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি আমি বক্তব্য দিতে পারবো না। শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে রোববার ৭ ডিসেম্বর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...