প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Dec 2025, 10:55 PM
লালমাইয়ের সোহাগের অনন্য শখ ৪০ বছরে ৫শ তারকার অটোগ্রাফ সংগ্রহ
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরের বাসিন্দা বাহারুল আলম সোহাগ। শখের বশে নয়, বরং এক অনন্য আগ্রহ থেকে ১৯৮২ সাল থেকে তিনি ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন দেশের খ্যাতিমান মানুষদের অটোগ্রাফ। ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় পাঁচ শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের স্বাক্ষর নিয়ে তাঁর এই সংগ্রহ আজ স্থানীয়ভাবে ‘ইতিহাসের আর্কাইভ’ হিসেবেই পরিচিত।
সোহাগের আলমারিগুলো খুললেই দেখা যায় নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, ফরিদা পারভীন, সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম, প্রবাল চৌধুরীর মতো কিংবদন্িেতদর স্বাক্ষর। শিল্পী কিংবা তারকা-যাঁদের কাছে যাওয়া কঠিন, তাঁদের কাছ থেকেও তিনি সংগ্রহ করেছেন অমূল্য স্বাক্ষর।
স্বাধীন বাংলা ফুটবল দলের সালাউদ্দনি, জাকারিয়া পিন্টু, কাজী সালাউদ্দিন, প্রতাপ শংকর হাজরা, নওশেরুজ্জামান, আবদুস সাত্তার মিয়া, এনায়েতুর রহমান খান, শেখ আশরাফ আলী, মো: লুৎফর রহমান, শেখ আবদুল হাকিম-অসংখ্য তারকার স্বাক্ষর তাঁর অটোগ্রাফ বইয়ে। দাবায় নিয়াজ মোর্শেদ, রানী হামিদ; ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস; ক্রিকেটে রকিবুল হাসান, লিপু, কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন প্রজন্মরে ক্রীড়াবিদদের স্বাক্ষরও রয়েছে তাঁর সংগ্রহে।
শিক্ষকতা পেশার পাশাপাশি সোহাগ ছিলেন প্রবল পাঠপ্রিয়। আজও তিনি প্রতিদিন আট-দশটি সংবাদপত্র পড়েন। অবসর জীবনে দিনের বড় সময়টা কাটে কৃষি বাগানে। অটোগ্রাফের পাশাপাশি ২০২৩ সাল থেকে তিনি শুরু করেন স্মৃতিচিহ্ন হিসেবে ফটোগ্রাফ তোলা। খ্যাতিমান ব্যক্তিত্ব কিংবা স্মৃতি বিজড়িত স্থানগুলোতে ছবি তুলে নিয়মিত প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে।
সোহাগের দীর্ঘদিনের স্বপ্ন-উপন্যাসিক ইমদাদুল হক মিলন এবং জনপ্রয়ি অনুষ্ঠান নির্মাতা হানিফ সংকেত এর সঙ্গে ছবি তোলা। সেই মুহূর্তটিকে নিজের সংগ্রহে যুক্ত করাই তার এখনকার বড় ইচ্ছা।
বাহারুল আলম সোহাগ জানান, ১৯৮২ সাল থেকে আমি অটোগ্রাফ সংগ্রহ শুরু করি। আমার সংগ্রহে ৫ শতাধিক ব্যক্তির অটোগ্রাফ রয়েছে। ২০২৩ সাল থেকে আমি ফটোগ্রাফ তোলা শুরু করি। অটোগ্রাফ সংগ্রহের জন্য দেশের বিভিন্ন প্রান্তে আমাকে যেতে হয়েছে। একটি অটোগ্রাফের আশায় কয়েক বছর ধরে অপেক্ষা ও যোগযোগ করতে হতো। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কসহ খেলোয়াড়দের অটোগ্রাফ সংগ্রহ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মুক্তযিুদ্ধে অবদান রাখতে পারিনি, তবে বীর ফুটবলারদের স্মৃতি সংগ্রহ করতে পেরেছি। আমার আর একটি আক্ষপে রয়েছে-সাহিত্যকি ইমদাদুল হক মিলন ও টিভি উপস্থাপক হানিফ সংকেতের সাথে ফটোগ্রাফ তোলা এবং তাদের অটোগ্রাফ সংগ্রহ করা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...