প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:50 AM
মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে মতলবে বিক্ষোভ
কাজী নজরুল ইসলাম
মহানবী হজরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২২ জুন দুপুর ২ টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মতলব দক্ষিণ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহরের মূল কেন্দ্র এমএনএন টাওয়ারের সামনে বিক্ষুব্ধ তৌহীদী জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয় । উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান জিসানের সভাপতিতে বক্তব্য রাখেন , মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী, উপজেলা জামাতে ইসালামের আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সাগর , ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মৌলানা আনসার উদ্দিন , উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মৌলানা আব্দুল হান্নান, পৌর জামাত শ্রমিক ফেডারেশনের সভাপতি শরীফ পাটোয়ারি প্রমুখ । বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর কটুক্তিকারী শান্ত সূএধর এর ফাসির দাবী পাশাপাশি মতলবে ইসকন এর সকল কার্যক্রম বন্ধের ও দাবী জানান । বক্তারা বলেন মহানবী রাসুল ( সাঃ) কে নিয়ে কুটুত্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে । ২১ জুন শনিবার উপজেলার পানির ট্যাংকি এলাকার ওমান প্রবাসী শান্ত সূত্রধর কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার আলেম উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...