প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2025, 6:48 AM
দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
দেবিদ্বার উপজেলার মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান রাজামেহের উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের দাতা সদস্য মো. আল মামুন ভূঁইয়া, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস- কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ অতিথি ছিলেন কমিল্লা সদর হাসপাতালের ডা. কাজী জুয়েল।
বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেইনার তাছলিমা আক্তার এর উপস্থাপনায় রাজামেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন এ সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার মো. মিজানুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কাউট সদস্য কাজী জুবায়ের।
অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবা প্রশিক্ষণমূলক আন্দোলন। ডে ক্যাম্প স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক কার্যক্রম, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি স্কাউটদের চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করে। স্কাউটরা ক্যাম্পের বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়। ক্যাম্পে স্কাউটরা নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে।
মো. আল মামুন ভূঁইয়া বলেন, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন অগ্রনী ভুমিকা রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের ট্রেজারার সহকারী শিক্ষক মাহাবুবা আক্তার, কাজী ছাদেক, ফাহানা জাহান আখি, আড়জিনা, কামরুন নাহার, নাছরিন আক্তার বিউটি, মোশাররফ হোসেন, আদুর রউফ মিয়াজী, মজিবুর রহমান
রায়হান আহম্মেদ নিহাব গাজী, আয়শা আক্তার, আব্দুলাহ আল রাফি মিয়াজী। ডে ক্যাম্পে ক্ষুদে স্কাউটারগন দিনব্যাপী প্রাথমিক প্রতিবিধান, দড়ির কাজ, অনুমান পর্যবেক্ষণ প্রশিক্ষণ শেষে বিকালে নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশনার মাধ্যমে ডে ক্যাম্পকে প্রাণবন্ত করে তোলে। এতে আরো উপস্থিত ছিলেন মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সকল স্কাউট সদস্যরা ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...