প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:41 PM
ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
সজিব মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় দুপুর ২ টায়। কলেজের পরীক্ষা ভবনের মাল্টিপারপাস রুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষকদের এ নির্বাচনকে ঘিরে কলেজে ছিল উৎসবের আমেজ।
নির্বাচনে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, তিনি পেয়েছে-৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন পেয়েছে- ৬৯ ভোট। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার, তিনি পেয়েছে-৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম পেয়েছেন-৫৫ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. খালেদ হোসেন খান বলেন, ‘১৬৯ ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৫৯ জন ভোটার।। এর মধ্যে সম্পাদক পদে- ১৫৮ ও যুগ্ম সম্পাদক- ১৫৪ টি ভোট পড়েছে। বাতিল হয়েছে- ১টি ভোট।
নব-নির্বাচিত এই কমিটি আগামি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্বে থাকবে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।’
সম্পাদক পদে বিজয়ী গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ‘এবার অসম্পূর্ণ কাজ শেষ করব। খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমার নিকটতম প্রতিদ্বন্দীও আমার কাছাকাছি ভোট পেয়েছেন৷ সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই।’
যুগ্ম সম্পাদক পদে বিজয়ী অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার বলেন, ‘এবারে আমি প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছি। শিক্ষকরা আমার উপর আস্থা রেখে বিশাল ব্যবধানে নির্বাচিত করেছেন। সবাইকে সাথে নিয়ে শিক্ষক ও কলেজের উন্নয়নের কাজ করব।’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, ভিক্টোরিয়া কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। কলেজে উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...