প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:23 PM
আবু জাহের ফাউন্ডেশন কলেজে কৃষিশিক্ষা প্র্যাকটিক্যালে বাগান তৈরির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে কৃষিশিক্ষা বিষয়ের প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে সেলভিয়া, রাজগাদা, চাইনিজ গাদা ও সূর্যমুখীসহ বিভিন্ন ফুলের বীজ রোপণ করেছেন। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে স্থান নির্ধারণ, আগাছা পরিষ্কার, মাটি তৈরি এবং বীজ ও চারা রোপণের মাধ্যমে প্র্যাকটিক্যাল কর্মসূচির উদ্বোধন হয়।
এতে সার্বিক তত্ত্বাবধান করেন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। এছাড়া কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক সালাহ উদ্দিন রনি। এ সময় শতাব্দীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে শিক্ষার্থীরা বলেন, প্র্যাকটিক্যালের মাধ্যমে হাতে-কলমে কাজ শিখে অনেক আনন্দ পেয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কৃষি উন্নয়নমূলক কাজে তারা অংশ নেওয়ার আশা ব্যক্ত করেন।
অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, শুধু বই থেকে জ্ঞান অর্জন করলেই সম্পূর্ণ শিক্ষা হয় না। বাস্তব কাজের অভিজ্ঞতা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষিশিক্ষার এই প্র্যাকটিক্যালের মাধ্যমে শিক্ষার্থীরা ফুলের বীজ রোপণ, পরিচর্যা, মাটি তৈরি ও গাছের বৃদ্ধির প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে শিখতে পারছে। এতে তাদের কৃষিবিষয়ক দক্ষতা বাড়বে এবং নিজেদের আশেপাশের পরিবেশকে সবুজ রাখার মানসিকতা তৈরি হবে। ভবিষ্যতে তারা কৃষি খাতে গবেষণা কিংবা উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে—এটাই আমাদের লক্ষ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...