প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:19 PM
নাঙ্গলকোটে আগুনে পুড়ে গেছে ৯টি পরিবারের বসতঘর
সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৯টি পরিবারের বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত কোটি টাকার সম্পদ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টার দিকে তেতৈয়া গ্রামের মিয়াজী বাড়ির একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়ীর নুরুল আমিন, রুহুল আমিন, শাহজালাল, সাইফুল ইসলাম, মো. মাসুদ, মো, মামুন, মো. রুবেল, আবদুর রহমান ও জিয়াউর রহমানের বসত ঘর পুড়ে যায়। এতে বাড়িঘরসহ ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ অন্তত কোটি টাকা। পরে এলাকাবাসী ও পার্শ^বর্তী নোয়াখালীর সেনবাগ থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী, থানা ভারপ্রাপ্ত (ওসি) আরিফুর রহমানসহ প্রশাসনের কর্তকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করছেন।
স্থানীয় শিক্ষক মাওলানা আরিফুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে মিয়াজী বাড়ির একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যে চার দিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। না হয় আগুনে আরো অনেক গুলো বাড়ীঘর পুড়ে যেত। তিনি নাঙ্গলকোটে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনেরও দাবী জানান।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, সংবাদ পেয়ে আমি রাতেই ঘটনারস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনে আমরা সহযোগীতা প্রদানের চেষ্টা করব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...