প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Dec 2025, 9:35 PM
লালমাই থানার নতুন ওসি নুরুজ্জামান
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. নুরুজ্জামান যোগদান করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামের স্থলাবিষিক্ত হয়ে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে যোগদান করেন তিনি। এর আগে, তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার ওসি, কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত),চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।
ওসি মো. নুরুজ্জামানের বাড়ি লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায়। তিনি ২০১০ সালে উপ-পরিদর্শক (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনী যোগদান করেন। লালমাই থানার নবাগত ওসি মো. নুরুজ্জামান বলেন, "আমি লালমাই থানার ওসি হিসেবে গত মঙ্গলবার যোগদান করেছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, অনলাইন জুয়াসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্। সুষ্ঠু নির্বাচন, এলাকার শান্তি প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...