প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 May 2025, 1:33 AM
পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা
নিজস্ব প্রতিবেদক
ইউনিসেফ রেমেন ও পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসা: রাবিয়া খাতুন এর যৌথ আয়োজনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মাদের নিয়ে মা সমাবেশ ও বিনামূল্যে ব্লাড গ্রুপিংসহ স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। স্বাস্থ্য সেবার উদ্বোধন অনষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ( ইনচার্জ) লাকী বেগম, স্বাস্থ্য পরিদর্শক গোলাপজান, সিনিয়র নার্স ফাতেমা আক্তার।
স্বাস্থ্য পরিদর্শক লাকী বেগম তাঁর বক্তব্যে বলেন, গর্ভবতী মা-এই শব্দ দুটি শুধু একজন নারীর নয়, বরং একটি নতুন জীবনের সূচনার প্রতীক। একজন গর্ভবতী মা তাঁর শরীর, মন, ও আত্মা দিয়ে আরেকটি জীবন গড়ে তোলেন। তাঁর প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কষ্ট, প্রতিটি আনন্দ ভবিষ্যৎ প্রজন্মের বীজ বপন করে। এই সময়টায় একজন নারী যেমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, তেমনি মানসিকভাবেও অধিক সংবেদনশীল হয়ে ওঠেন। তাই আমাদের দায়িত্ব হলো-তাঁদের প্রতি সহানুভূতিশীল হওয়া, ভালোবাসা ও যতেœ রাখা।
স্বাস্থ্য পরিদর্শক গোলাপজান বলেন, স্বাস্থ্যসম্মত খাদ্য, বিশ্রাম, নিয়মিত চিকিৎসা এবং মানসিক শান্তি-এসবই একটি সুস্থ সন্তান জন্মদানের পূর্বশর্ত।
এই আয়োজ সম্পর্কে জানতে চাইলে পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসা: রাবিয়া খাতুন জানান, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার মায়েদের উপর। গর্ভবতী মা মানেই ভবিষ্যতের সম্ভাবনা। আমরা গর্ভবতী মায়েদের প্রতি সম্মান ও দায়িত্ববোধে বৃদ্ধি তথা স্বাস্থ্য সচেতনা ও স্বাস্থ্য সেবার জন্য এই মা সমাবেশে। এ ছাড়া আবশ্যকভাবে গর্ভবতী মাকে শিশু ডেলিভারি আগে চারবার চেকআপও ডেলিভারী পরে চারবার চেকআপ করতে হয় বিষয়ে আরো সচেতনতা হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরির্দশক মোসা. তাহমিনা বেগম, মেডিক্যাল টেকনোলজিস্ট মোসা. ফারিয়া জান্নাত, স্বাস্থ্য সহকারী মোসা. শাহিনুর আক্তার,শম্পারানী, সুমনা আক্তার, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার মো. মুকুল হোসেন, মোসা. হোসনেয়ারা বেগম, পরিবার কল্যান সহকারী শামীমা আক্তার, স্বেচ্ছাসেবী বিউটি আক্তার, মো. অপু. মোসা. হনুফা বেগম ও কমিউনিটি গ্রুপের সদস্যগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...