প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:30 AM
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার
মাহফুজ নান্টু
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবক নগরীর রামঘাট এলাকার স্বপন চন্দ্র দাসের ছেলে রুদ্র চন্দ্র দাস (২২)।
গতকাল সোমবার সকাল ৭টার দিকে সেনাবাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সূত্র জানায়, রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করে। এ দলে রয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে এসব অস্ত্র নিজেদের ব্যবহার করার জন্য নিয়ে এসেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র আমদানি কার্যক্রম পরিচালনা করছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার রুদ্রের বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...