প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:35 PM
পাবলিক স্কুল এন্ড কলেজে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহরের পুরাতন চৌধুরী পাড়া অবস্থিত পাবলিক স্কুল এন্ড কলেজের ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পাবলিক স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মো. মহিউদ্দিন লিটন। পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাজহারুল ইসলাম ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারগাছ নুরুল ইসলাম ভূইয়া ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুছ ছালাম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো নাজমুল হাসান, পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. শাহআলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, শিক্ষার্থীরা যেন নিয়মিত পড়াশোনা পাশাপাশি ভাল মানুষ হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আগামী সুন্দর বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরিতে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে কাজ করতে হবে। পাবলিক স্কুল এন্ড কলেজ আগামী দিন শিশুদের সুন্দর ও সফল ভবিষ্যতে গঠনের অগ্রনী ভুমিকা রাখে।
অনুষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম ইমরান সমাপনী বক্তব্যে বলেন,
আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষৎ আলোকিত করার জন্য নিয়মিত প্রতষ্ঠানে পাঠাবেন, শিক্ষার্থী যেন প্রতি দিনের পড়া প্রতি দিন সমাপ্ত করে সে বিষয়ে খেয়াল রাখবে, আপনার সন্তানের লেখাপড়া সংক্রান্ত যে কোন বিষয়ে শিক্ষকদের সাথে পরামর্শ করবেন।
এসময় উপস্থিত ছিলেন পাবলিক স্কুল এন্ড কলেজ, সহকারী শিক্ষক সাহেরা আক্তার শিল্পী, কামরুন্নাহার জুই, হাছিনা আক্তার, রুমেনা পারভিন রুবি, তানজিনা আক্তার, ডলি নাছরিন, আয়েশা আক্তার, সাবা বিনতে রহমান, তানজিম হুমায়রা পুনম, সুমি আক্তারসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বর্ষ সেরা উপস্থিতি শিক্ষার্থী শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...